টেলিগ্রামে বন্ধ হল হামাসের চ্যানেল
এর আগে যুদ্ধ নিয়ে গুজব এর অজুহাতে নিজেদের প্লাটর্ম থেকে স্বাধীনতাকামী ফিলিস্তিনি সশস্ত্র গেরিলা হামাসকে নিষিদ্ধ করা হয় মেটা ও এক্স। আর এবার চাপে ফেলে ‘হামাস_কম’ ও ‘আল কাসাম ব্রিগেডস’ নামের দুটি চ্যানেল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বন্ধ করানো হলো টেলগ্রামকে দিয়ে।
জেরুজালেম পোস্ট প্রতিবেদনে বলা হয়েছে গুগলের অ্যাপ স্টোর নীতিমালার ফাঁদে পড়ে নিজেদের অ্যান্ড্রয়েড সংস্করণে হামাসের ব্যবহৃত বিভিন্ন চ্যানেল নিষিদ্ধ করতে হয়েছে মেসেজিং সেবা টেলিগ্রাম-কে। ফলে যারা ‘গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করেছেন, তারা চ্যানেলগুলোতে প্রবেশ করতে গেলে ‘এরর’ বার্তা দেখাচ্ছে।
প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক গুগলের এক কর্মী। আর বিভিন্ন অ্যাপের জন্য গুগলের ‘জঙ্গিবাদ সংশ্লিষ্ট’ নীতিমালা নিয়ে প্রযুক্তি সাইট ভার্জে প্রকাশিত এক প্রতিবেদনের কথাও উল্লেখ করেন তিনি।
এদিকে মার্কিন টিভি চ্যানেল সিএনবিসি জানিয়েছে, ‘হামাস_কম’ ও ‘আল কাসাম ব্রিগেডস’ নামের দুটি চ্যানেল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বন্ধ করলেও ‘গাজা নাও’-এর মতো সশস্ত্র দলটির ব্যবহার করা অন্যান্য চ্যানেলে এখনও প্রবেশ করা যাচ্ছে।
এরআগে ১৩ অক্টোবর এক পোস্টে টেলিগ্রাম সিইও পাভেল দুরভ লেখেছিলেন, তিনি হামাসের ব্যবহৃত চ্যানেলগুলো বন্ধ করার বিষয়ে সন্দীহান কারণ ‘যুদ্ধবিষয়ক সম্প্রচার ঠেকানোর বিষয়টি তেমন স্পষ্ট নয়’। তিনি আরও লেখেন, আক্রমণের কিছুদিন আগে নাগরিকদের এলাকাটি থেকে সরে যাওয়ার বিষয়ে সতর্ক করতে টেলিগ্রাম ব্যবহার করেছিল হামাস।







